,

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন ব্যবসায়ীকে জরিমানা

ব্যুরো চীফ, বরিশাল:

দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা হাসপাতালের সামনে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।

আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে আশোকাঠী মেডিক্যাল হলকে তিন হাজার, নয়ন মেডিক্যাল হলকে পনের হাজার এবং কাউসার ড্রাগ হাউজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি জানিয়েছেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ