রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপি নেতা আজাদ

ব্যুরো চিফ, বরিশাল:

ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠী গ্রামের বাসিন্দা বিএনপি নেতা বিপ্লব হোসেন আজাদ।

দীর্ঘ ১৭ বছর পর সোমবার (৪ আগস্ট) দুপুরে স্বদেশে ফিরে এসেছেন সৌদি আরব শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদ।

তার দেশে ফেরায় ওই এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার দুপুরে বিপ্লব হোসেন আজাদ গৌরনদী বাসস্ট্যান্ডে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভালোবাসায় বরণ করে নেন। পরবর্তীতে শোভাযাত্রা সহকারে তাকে নিজ বাড়ি সরিকলে নিয়ে যাওয়া হয়।

সৌদি আরব শ্রমিক দলের সভাপতি ও সাকোকাঠী এলাকার বেসরকারি হালিমা মান্নান ডায়াগনস্টিক অ্যান্ড হসপিটালের চেয়ারম্যান বিপ্লব হোসেন আজাদ বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা ও তার অবৈধ সরকারের বিরুদ্ধে প্রবাসে থেকেই আমি প্রতিবাদে সোচ্চার ছিলাম। আমাকে নানাভাবে হুমকি দেওয়া হতো। বাংলাদেশে ফিরলে জীবনের হুমকি ছিল।”

তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে এখন গণতন্ত্রের পথে যাত্রা শুরু হয়েছে। সে কারণে আমি আমার জন্মভূমি বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ