শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে জাতীয় পার্টির ভূমিকা স্পষ্ট

ব্যুরো চীফ, বরিশাল:

“দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টিতে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির ভূমিকা স্পষ্ট। অবিলম্বে এ দলকে নিষিদ্ধ করতে হবে। একই সঙ্গে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে মশাল মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংগঠন থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানানো হয়, ১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা ও পৌর শাখার আয়োজনে উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে মশাল মিছিল বের করা হয়। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ সড়কে মিছিল শেষে গৌরনদী জিরো পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সোলায়মান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন।

গৌরনদী পৌর শাখার আহ্বায়ক জহিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজিরুল ইসলাম, গৌরনদী উপজেলা সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার, যুব অধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজন মৃধা, ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার প্রচার সম্পাদক মো. আব্দুল্লাহ আল সুজন, গৌরনদী উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান তানভীরসহ অন্যান্য নেতারা।

বক্তারা নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা বলেন, ভিপি নূরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি শুধু একজন নেতার ওপর আক্রমণ নয়; বরং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তরুণ সমাজ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন ধ্বংসের গভীর চক্রান্তের অংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ