,

রেড ক্রিসেন্ট সোসাইটির বরিশাল ইউনিটের কমিটি গঠন

ব্যুরো চীফ, বরিশাল:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বরিশাল ইউনিটের কার্যক্রম আরও সক্রিয় ও সংগঠিত করতে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

সোসাইটির মহাসচিব ডা. কবির মো. আশরাফ আলম এই কমিটির অনুমোদন দিয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

নতুন এডহক কমিটিতে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক পদাধিকারবলে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকছেন এয়ার কমোডোর শাহ আলম।
সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, আলী আজগর ফকির, জুলহাস উদ্দিন মাসুদ, সাব্বির নেওয়াজ সাগর, জসীম উদ্দিন খান, মামুন রেজা খান, এসএম মাকিন আবেদীন ও আরিফুর রহমান বাবু।

সূত্র জানায়, এডহক কমিটি আগামী ২৩ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবে। এই সময়ের মধ্যেই সোসাইটির গঠনতন্ত্রের আর্টিকেল ৯ (বি)(৩) অনুযায়ী নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে। গঠিত নতুন কমিটির মেয়াদ হবে আর্টিকেল ৯ (বি)(৪) অনুযায়ী।

এই কমিটির মাধ্যমে বরিশাল রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ