,

শুল্ক কর ফাঁকি দিয়ে আমদানিকৃত সিগারেট জব্দ

ব্যুরো চীফ, বরিশাল:

শুল্ক কর ফাঁকি দিয়ে আমদানিকৃত সিগারেট জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বরিশাল সার্কেল-২ এর কর্মকর্তারা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বরিশাল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবু সুফিয়ান জানান, ২৭ আগস্ট দুপুরে গৌরনদী উপজেলার টরকী বন্দরের হিরা লাল বণিক, তমাল স্টোর ও বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে অভিযান চালানো হয়।

অভিযানকালে হিরা লাল বণিকের দোকানের দোতলার টিনের চালের কার্নিশে লুকিয়ে রাখা অবস্থায় জাল ও নকল স্ট্যাম্পযুক্ত হলিউড ব্র্যান্ডের তিন হাজার ছয়শ শলাকা সিগারেট এবং জাল ও নকল ব্যান্ডরোলযুক্ত নয় হাজার ৭৫০ শলাকা আকিজ বিড়ি জব্দ করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলছে। পাশাপাশি শুল্ক কর ফাঁকি দিয়ে আমদানিকৃত পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ