বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই’ : ইঞ্জিনিয়ার সোবহান

ব্যুরো চীফ, বরিশাল

সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই, আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীদের নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ দুর্গাপূজায় সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তা দিতে আমরা মাঠে রয়েছি।

কথাগুলো বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (আগৈলঝাড়া ও গৌরনদী) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। তিনি আরও বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপ্ন দেখছেন—দেশের সকলকে নিয়ে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি অসাম্প্রদায়িক ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিপুল ভোটে নির্বাচিত করার জন্য তিনি (সোবহান) সকলের প্রতি অনুরোধ জানান।

মঙ্গলবার বিকেল থেকে রাত দশটা পর্যন্ত বরিশালের গৌরনদী বন্দর, উপজেলার মাহিলাড়া, বাটাজোর, সরিকল ও নলচিড়া ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে ফুল দিয়ে বরণ করা হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শনকালে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ