বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সংগ্রাম ও নেতৃত্বের উজ্জ্বল দৃষ্টান্ত: আবুল হোসেন খান

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান রাজনৈতিক অঙ্গনে এক অনন্য নাম।

সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাকেরগঞ্জ গড়ার একমাত্র কান্ডারী তিনি। গরিব-দুঃখী মানুষের পাশে থেকে দল ও জনতার জন্য আজীবন কাজ করে যাচ্ছেন এই নিবেদিতপ্রাণ নেতা।

রাজপথের সংগ্রামী সৈনিক হিসেবে ফ্যাসিস্ট স্বৈরশাসক সরকারের দমন-পীড়ন সত্ত্বেও তিনি দৃঢ় অবস্থানে রাজপথে ছিলেন। বিএনপির কেন্দ্রীয় ঘোষিত প্রতিটি আন্দোলন-সংগ্রামে তার নেতৃত্বে জনতার ঢল নামে বরিশালের রাজপথে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিজের জীবন বারবার বিপন্ন করেছেন তিনি।

স্বৈরশাসক শেখ হাসিনার আমলে একাধিকবার গ্রেফতার ও নির্যাতনের শিকার হন, তবু হার মানেননি। বরং রাজপথেই থেকেছেন আন্দোলনের নেতৃত্বে।

গণতান্ত্রিক নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে আবুল হোসেন খান সবসময় বিশ্বাস করতেন যে তৃণমূলের নেতাকর্মীরাই দলের শক্তি। তাই তিনি বাকেরগঞ্জ উপজেলা বিএনপির ১৪ ইউনিয়নের প্রতিটি কমিটি গঠন করেছেন ব্যালট পেপারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এই প্রক্রিয়ায় জনপ্রিয় ও যোগ্য নেতারা উঠে আসেন।

জেলে থাকা অবস্থাতেও তিনি কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। এর ফলে আজ বাকেরগঞ্জ উপজেলা বিএনপি তার ঘাঁটিতে পরিণত হয়েছে।

মানবিকতার প্রতীক হিসেবে তিনি শুধুমাত্র রাজনৈতিক নেতা নন, সব ধর্ম-বর্ণের মানুষের আপনজন। ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নন—এই বিশ্বাস থেকেই সমাজে ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন।

জনতার আলোর দিশারী হিসেবে ৫ আগস্টের পর থেকে তিনি বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন সংগঠন ও ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের একত্রিত করেছেন আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের পাশে দাঁড়ানোর জন্য। তার নেতৃত্বে আজও বাকেরগঞ্জের জনসাধারণ জনতা বিএনপির পতাকার নিচে ঐক্যবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ