রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্ধ্যা নদী গ্রাস করেছে জমিসহ বসতঘর

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীগর্ভে জমিসহ গাছপালা ও বসতঘর বিলীন হয়ে গেছে।

জানা গেছে, বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটেছে।

বাইশারী এলাকার বাসিন্দা ওয়াসিম মৃধা বলেন, শুক্রবার সকাল আটটার দিকে ভাঙন শুরু হয়। চলমান ভাঙনে প্রায় ৫০ শতক জায়গা নদীগর্ভে বিলীন হয়েছে।

“এতে আমার চাচা শ্বশুর মো. আবু বকর ঘরামীর বসতঘর ও বহু গাছপালা সম্পূর্ণ নদীতে বিলীন হয়ে গেছে। এখন ভাঙনের অপেক্ষায় আমার শ্বশুরের ঘর”—যোগ করেন তিনি।

আবু বকর ঘরামী জানান, “আমাদের মাথাগোঁজার শেষ আশ্রয়স্থলটুকু নদীতে চলে গেছে। পরিবার-পরিজন নিয়ে কীভাবে আমরা জীবনযাপন করবো? জায়গা-জমি, বসতঘর হারিয়ে আজ আমরা সহায়-সম্বলহীন!”

এদিকে বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ