,

সহকর্মীদের ভালোবাসায় আপ্লুত অসুস্থ সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিন

ব্যুরো চীফ, বরিশাল:

সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শয্যাশায়ী সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া।

সোমবার (১৮ আগস্ট) ছিল বরিশালের গৌরনদী প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি ও মাই টিভির প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়ার জন্মদিন। কিন্তু জন্মদিনের আগের দিন (১৭ আগস্ট) দুপুরে সংবাদ সংগ্রহ শেষে আগৈলঝাড়া থেকে নিজ বাড়ি গৌরনদীর কটকস্থলে ফেরার পথে টরকী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন।

এদিকে জন্মদিনে প্রিয় সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি। ১৮ আগস্ট রাত সাড়ে আটটার দিকে একদল সংবাদকর্মী কেক নিয়ে হাজির হন গিয়াস উদ্দিন মিয়ার বাড়িতে। সহকর্মীদের এমন ভালোবাসায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

অসুস্থ শরীর নিয়েও কেক কেটে সহকর্মীদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সিনিয়র সাংবাদিক। তিনি বলেন, “সহকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ।”

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের বরিশাল স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল-আমিন, বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি এসএম মিজান, খোলা কাগজের প্রতিনিধি মোল্লা ফারুক হাসান, নয়া দিগন্তের প্রতিনিধি আরিফিন রিয়াদ, দৈনিক কালবেলার প্রতিনিধি হাসান মাহমুদ, যায়যায়দিনের প্রতিনিধি রাজিব ইসলাম তারিম, এশিয়ান টিভির প্রতিনিধি তারেক মাহমুদ আলী, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি সুমন তালুকদারসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ