শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সুজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

ব্যুরো চিফ, বরিশাল

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও পৌর শাখার আয়োজনে বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়।

র‌্যালি শেষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব চত্বরে সুজনের উপজেলা সভাপতি ও প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন—সুজনের উপজেলা শাখার সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকির, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি শিকদার রেজাউল করিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খোকন আহমেদ হীরা, সুজনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রেমানন্দ ঘরামী, পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রীকৃষ্ণ চক্রবর্তী এবং সহ-সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস।

সাংবাদিক বিএম বেলালের সঞ্চালনায় এ সময় সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ ও হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ