,

সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের গৌরনদীতে সুবিধাবঞ্চিত ৩৪২ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে ১০ জন অসহায় নারীর সেলাই প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের টরকী বন্দর সংলগ্ন আনন্দপুর বিডি প্রকল্পের উদ্যোগে রবিবার (২৫ আগস্ট) বিকেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপকারভোগী শিশু, তাদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী। প্রকল্পের ম্যানেজার সান্তনু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শাহাবুব শরীফ, সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল মাঝি, খ্রিষ্টিয়ান অ্যাসোসিয়েশনের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সভাপতি সুধাংশু বোস, এলসিসি সদস্য পাস্টর অ্যালবাট বল্লভ এবং চার্চের সম্পাদক সুবল মিত্র।

প্রকল্পের সমাজকর্মী বৃষ্টি রায় জানান, ইতোমধ্যে প্রশিক্ষণ শেষে ৬৬ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বর্তমানে আরও ১০ জনকে প্রশিক্ষণের জন্য বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হলো। পাশাপাশি ৩৪২ জন নিবন্ধিত শিশুর মাঝে প্রতি তিন মাস অন্তর শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, উপকারভোগী পরিবারগুলোর মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ