শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সেনা অভিযান: দেশীয় অস্ত্রসহ দুই সহোদর গ্রেপ্তার

ব্যুরো চীফ, বরিশাল

বরিশালের মুলাদীতে ককটেল, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ দুই ভাইকে আটক করেছে যৌথ বাহিনী। মুলাদী থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি সফিকুল ইসলাম জানান, ওইদিন সকালে অভিযানে আটক হন মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্রামের মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে আব্বাস হাওলাদার ও বশির হাওলাদার।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও থানা পুলিশ চর কমিশনার গ্রামে মৃত আব্দুর রব হাওলাদারের ঘরে অভিযান চালায়। এসময় সেখান থেকে দেশীয় তৈরি আটটি বল্লম ও লেজা, ১৩টি ককটেল, দুটি বগিদা, দুটি দা, দুটি হাতুড়ি, দুটি রড, একটি চাপাতি এবং নগদ ৫ লাখ ৮০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ওসি জানান, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ