সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

স্ত্রীকে ফিরে পেতে স্বামীর সংবাদ সম্মেলন

ব্যুরো চিফ, বরিশাল:

প্রেম মানে না কোনো বাধা-বিপত্তি বা জাত-ধর্মের পার্থক্য—এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।

ভালোবাসার মানুষকে পেতে স্বামী ও গর্ভের দুই সন্তানকে ফেলে একই এলাকার বিবাহিত মুসলিম ধর্মাবলম্বী মিজানুর রহমানের সঙ্গে পালিয়ে গিয়ে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছেন হিন্দু সম্প্রদায়ের দুই সন্তানের জননী মনিকা রানী।

বর্তমানে মনিকা রানী হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম পরিবর্তন করে রেখেছেন ইশরাত জাহান মনি। দুই ধর্মের বিবাহিত নারী-পুরুষ নিজেদের পরিবার ও সন্তানদের ফেলে ধর্ম পরিবর্তন করে বিয়ে করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর মনিকা রানীর স্বামী অমরেশ চন্দ্র উজিরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মিজানুর রহমান ও তার সহযোগীরা নিয়মিতভাবে অমরেশ চন্দ্রকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ অবস্থায় সঠিক বিচার দাবি করে ও স্ত্রীকে ফিরে পেতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর সি অ্যান্ড বি রোড এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী অমরেশ চন্দ্র।

সংবাদ সম্মেলনে অমরেশ চন্দ্র বলেন, “আমি থানায় অভিযোগ করার পর থেকে আমাকে ও আমার সন্তানদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগ প্রত্যাহার না করলে আমাদের ক্ষতি করার ভয় দেখানো হচ্ছে। বিষয়টি উজিরপুর মডেল থানা পুলিশকে জানালেও এখনো কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ