শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

স্পিড বোটে এসে পাহারাদারদের বেঁধে আট দোকানে ডাকাতি

ব্যুরো চীফ, বরিশাল

নদীপথে স্পিডবোটে এসে ধারালো অস্ত্রের মুখে বাজারের পাহারাদারদের বেঁধে আটটি দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ বাজারে।

বুধবার সকালে ওই বাজারের ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য আতাহার মাতুব্বর জানান, নদীপথে একটি স্পিডবোটে করে ১২-১৫ জনের সশস্ত্র ডাকাতদল সরিকল ইউনিয়নের হোসনাবাদ বাজারে প্রবেশ করে।

বাজারে ঢুকেই প্রথমে অস্ত্রের মুখে পাহারাদার পলাশ ও আয়নাল হককে জিম্মি করে বেঁধে ফেলে।

এরপর বাজারের আটটি দোকানের তালা কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, ডাকাতদল তিনটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালংকার, একটি বেকারী থেকে নগদ ৪৫ হাজার টাকা, দুটি মোবাইলের দোকান থেকে প্রায় সাত লাখ টাকা এবং দুটি মুদি দোকান থেকে প্রায় ৬০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

বেকারিতে প্রবেশের সময় বেকারির শ্রমিকরা বাধা দিলে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে ডাকাতরা। এমনকি বাজারের সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে তারা।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতে এবং সকালে দুই দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ