,

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর..

ব্যুরো চীফ, বরিশাল:

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্যের শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার জানান, আটক ব্যক্তির নাম সরোয়ার তালুকদার (৬০)। তিনি বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। আন্দোলনকারীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। বর্তমানে তিনি থানায় হেফাজতে আছেন। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী তামিম নামের এক আন্দোলনকর্মী জানান, ১২ আগস্ট দুপুরে সরোয়ার তালুকদার আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন। বক্তব্যের শেষে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এরপর আন্দোলনকারীরা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।

আরেক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, তিনি আওয়ামী লীগের কোনো পদে আছেন কিনা জানা নেই। তবে ওই স্লোগান দিয়ে তিনি আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন বলে মনে হয়েছে।

অন্যদিকে, সরোয়ার তালুকদার দাবি করেছেন, তিনি আওয়ামী লীগের কেউ নন। বক্তব্যের শেষে ভুলবশত স্লোগানটি দিয়েছেন এবং এজন্য আন্দোলনকারীদের কাছে ক্ষমাও চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ