ব্যুরো চীফ, বরিশাল:
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ খান মিল্টনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনির প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের নেতাকর্মীদের বিপ্লবের সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সিদ্ধান্তে এ বহিষ্কার অনুমোদন দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৩১ জুলাই সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১ আগস্ট নিহত লিটুর বোন মোসাম্মত মুন্নি বাদী হয়ে বরিশালের এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, হামলার সময় লিটুর হাত কেটে বিচ্ছিন্ন করে নিয়ে যান মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ খান মিল্টন।








