বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব আমি নিলাম : ইঞ্জিনিয়ার সোবহান

ব্যুরো চীফ, বরিশাল

ভোট আসলেই আতঙ্ক বাড়ে হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষদের মাঝে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারও সেই আতঙ্ক দেখা দিয়েছে। তবে সেই আতঙ্ক দূর করতে নির্বাচনী এলাকার প্রতিটি হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষদের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করার ঘোষণা দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান।

হিন্দু সম্প্রদায় অধ্যুষিত নির্বাচনী এলাকার আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, অতীতে এখানকার অসংখ্য হিন্দু সম্প্রদায়ের মানুষকে অত্যাচার ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে নিরাপদ আশ্রয়ের জন্য রামশীলে যেতে হয়েছে। সেইসব অত্যাচারী ও তাদের আশ্রয়দাতাকে মানুষ ভুলে যায়নি। তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখান করতে হবে। আমি বেঁচে থাকতে আর কোনোদিন রামশীল নাটক হতে দিবোনা।

আরও পড়ুন:

https://potheprantore.com/bangladesh/barisal/%e0%a7%a7%e0%a7%ad-%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96-%e0%a6%86%e0%a6%97%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80/

বিগত পতিত সরকারের সময়ে নেতাকর্মীদের নিয়ে রাজপথে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে একাধিকবার হামলা, অসংখ্য মামলায় কারাবরণ করা ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন-আমার নেতা তারেক রহমানের অপেক্ষায় গোটা বাংলাদেশ। তারেক রহমানের দেশে ফেরা শুধু বিএনপির জন্যই নয়; দেশের রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ। তারেক রহমান দেশে ফেরার পর বর্তমান রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। কারণ তিনি (তারেক রহমান) এ দেশের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী।

তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে ও ৩১ দফা বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটের বিজয়ী করার জন্য ইঞ্জিনিয়ার আবদুস সোবহান হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ভোটারদের প্রতি আহবান করেছেন।

বাংলাদেশের অতীত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে গত ২৫ অক্টোবর রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ক্লিন ইমেজের প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

রাজিহার ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ভোটাররা ক্লিন ইমেজের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবদুস সোবহানকে কাছে পেয়ে আপ্লুত হয়ে পরেন। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবদুস সোবহানের পক্ষে একযোগে কাজ করার মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে তাকে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ