,

৩১ দফাই হতে পারে নতুন পথের নির্দেশনা : নাসরিন

ব্যুরো চীফ, বরিশাল

বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আফরোজা খানম নাসরিন বলেছেন— দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের ৩১ দফাই হতে পারে একটি নতুন পথের নির্দেশনা। তাই মানুষের হাতে এই বার্তা পৌঁছে দিতে আমরা ঘরে ঘরে যাচ্ছি।

বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে সোমবার (৬ অক্টোবর) লিফলেট বিতরণের পূর্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন।

শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের হাতে হাতে বিএনপির রাষ্ট্র সংস্কারের রূপরেখার ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ