মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কোরাল মাছ দেখতে ভিড়, ছবি তুলতে টানাহেঁচড়া

বরগুনা প্রতিনিধি

বরগুনার তালতলী উপজেলায় পায়রা নদীতে দুটি বড় কোরাল মাছ ধরা পড়েছে। এর মধ্যে একটি মাছের ওজন ১১ কেজি এবং অন্যটির ৭ কেজি। গত কয়েক বছরের মধ্যে ধরা পড়া সবচেয়ে বড় কোরাল মাছ। ছবি তোলার জন্য মৎস্যবাজারে মাছের সঙ্গে স্থানীয় পাইকার ও উৎসুক জনতা কাড়াকাড়ি করেছেন।

শনিবার (২২ নভেম্বর) ভোরে তালতলীর বড় অংকুজান পাড়া অংশে জাল ফেলেন স্থানীয় জেলে মো. সাগর মাঝি। পরে জাল তুলতেই বড় দুটি কোরাল মাছ উঠে আসে।

জানা যায়, মাছ দুটি তালতলী মৎস্যবাজারে এনে খোলা ডাকে বিক্রি করেন আড়ৎদার মো. শাহ জাহান তালুকদার। প্রতি কেজি ১ হাজার টাকায় মোট ১৮ হাজার টাকায় মাছ দুটি ক্রয় করেন স্থানীয় পাইকার রাসেল।

আড়ৎদার হারুন তালুকদার বলেন, গত কয়েক বছরে এত বড় কোরাল মাছ ধরা পড়েনি। সাধারণত ৪–৫ কেজি ওজনের কোরাল মাছই জেলেদের জালে উঠে। বড় দুটি কোরাল মাছ ধরা পড়ায় জেলেরা উৎসাহিত হয়েছেন, বিক্রেতারাও লাভবান হয়েছেন। মাছ দেখতে বাইকের সহ স্থানীয়রা বাজারে ভিড় জমিয়েছেন।

পাইকার মো. রাসেল মিয়া বলেন, নদীর কোরাল মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদা বেশি। তিনি মাছ দুটি সংরক্ষণ করে রেখেছেন। বিকেলের মধ্যে স্থানীয় ক্রেতা না মিললে ঢাকায় পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ