,

বরগুনায় অটোরিকশা চালক খুন, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যার পর তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় সন্দেহভাজন দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত একটি ছুরি এবং ছিনতাই হওয়া অটোরিকশা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার।

গ্রেপ্তাররা হলেন: বামনা উপজেলার বাসিন্দা মো. সাইফুল (২৫) ও মো. হৃদয় (২২)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে, ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে, পিরোজপুরের ভান্ডারিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সংক্রান্ত খবর নীচের লিংকে:

https://potheprantore.com/bangladesh/barisal/barguna/%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%9f%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b6%e0%a6%be-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0/

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চালক আজিজুল অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার বলইবুনিয়া সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে একটি ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে যাত্রীরা তার গলা কেটে হত্যা করে। পরে মরদেহ পাশের কচুরিপানায় ভরা ডোবায় ফেলে দিয়ে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে পথচারীরা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ডোবা থেকে আজিজুলের অর্ধডুবন্ত মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে রাতেই সাইফুল ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়। এছাড়া হত্যায় ব্যবহৃত ছুরি ও ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

পাথরঘাটা-বামনা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী বলেন, “ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এ ঘটনায় বামনা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জনগণের বন্ধু, প্রতিটি ঘটনার সঠিক তদন্ত ও তথ্য উন্মোচনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ