শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বরগুনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বরগুনা প্রতিনিধি

“পরিবেশের তথ্য ডিজিটাল যুগে হোক সুনিশ্চিত” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বরগুনা প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুকতারা মহিলা সমিতির নির্বাহী পরিচালক কাজল রানী দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন—ডা. নুহাদা সাকির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শিবু সিকদার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস. এম. রফিকুল ইসলাম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, সদর উপজেলা সিপিপি টিম লিডার জাকির হোসেন মিরাজ, গণমাধ্যমকর্মী জাহিদুল ইসলাম মেহেদী এবং কাশেম হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারের পক্ষ থেকে তথ্য অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে, যা বাস্তবায়নে নাগরিক সমাজ, প্রশাসন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে, জবাবদিহিতা বাড়বে এবং সুশাসনের ভিত্তি সুদৃঢ় হবে। তথ্যপ্রযুক্তির যথাযথ ব্যবহার করে জনগণের কাছে সরকারি সেবা দ্রুত ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়া সম্ভব।

আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান সাধারণ মানুষের মধ্যে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তথ্য সচেতনতা বৃদ্ধি পেলে তারা ভবিষ্যতে অধিকতর সক্রিয় নাগরিক হিসেবে গড়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ