শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বরগুনায় কোর্ট পরিদর্শক বশিরসহ ৬ পুলিশ সদস্য ক্লোজড

বরগুনা প্রতিনিধি 

দায়িত্বে গাফিলতি এবং গ্রেফতারকৃত আসামিকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বরগুনার আমতলী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক বশিরুল আলমকে বরগুনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। একই অভিযোগে আরও পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার পুলিশ সুপারের সূত্রে জানা যায়, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা যায়, ঘটনার সূত্রপাত একটি ভিডিও ফুটেজ থেকে। সোমবার বিকেলে সংশ্লিষ্টদের ক্লোজ করা হয়। ভিডিওতে দেখা যায়, সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন এবং বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসান আদালতের পুলিশ ব্যারাকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে খাবার খাচ্ছেন। ওই ভিডিওতে কোর্ট পরিদর্শক বশিরুল আলমকেও উপস্থিত দেখা যায়।

ভিডিওটি ১৪ সেপ্টেম্বর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তিমূলকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ