শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্যুরো চীফ, বরিশাল

বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আক্তার উজ্জামানকে (৫৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ফলপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আক্তার উজ্জামান বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ও নগরীর চকবাজার ব্রাইট সু হাউজের মালিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ