শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঁচতে চান জয়ন্ত চৌধুরী, প্রয়োজন সহায়তা

ব্যুরো চীফ, বরিশাল:

ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন ঝালকাঠির যুবক জয়ন্ত চৌধুরী (৩২)। ঢাকার সাভারে একটি ইপিজেডে শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালাতেন তিনি। কিন্তু হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর জীবনের ছন্দ থমকে গেছে। অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহনের সামর্থ্য হারিয়ে এখন ঘরে শয্যাশায়ী জয়ন্ত।

জানা গেছে, তিন মাস আগে আকস্মিকভাবে জয়ন্ত চৌধুরীর ব্রেন স্ট্রোক হয়। এরপর সাভারের এনাম হাসপাতালে ছয় লাখ টাকা ব্যয়ে তার মস্তিষ্কে প্রথম দফার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসার খরচ মেটাতে পরিবার শেষ সম্বল জমি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছে। অপারেশনের পর থেকে জয়ন্ত দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং সম্পূর্ণভাবে শয্যাশায়ী হয়ে আছেন।

পরিবার সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় তার ব্রেনে আরও একটি অস্ত্রোপচার প্রয়োজন এবং চোখের চিকিৎসাও অত্যন্ত জরুরি। এসব চিকিৎসার জন্য প্রায় পাঁচ লাখ টাকা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তা করানো সম্ভব হচ্ছে না। ফলে তার জীবন এখন সংকটাপন্ন অবস্থায় রয়েছে।

জয়ন্ত চৌধুরীর বোনজামাই শ্রী দেবাশীষ হাওলাদার জানান, জয়ন্ত ঝালকাঠির বিনয়কাঠী ইউনিয়নের শুভংকরকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। বর্তমানে তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

অসহায় পরিবারটি এখন সমাজের হৃদয়বান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে, যেন জয়ন্তের জীবন বাঁচাতে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।

সাহায্য পাঠানোর ঠিকানা:
মোবাইল (বিকাশ/নগদ): ০১৭২৮-১১৫১২৯
ব্যাংক হিসাব: শ্রী দেবাশীষ হাওলাদার
হিসাব নম্বর: ৪৪৩১৩০১০২০৮০৯
সোনালী ব্যাংক লিমিটেড, সাভার ক্যান্টনমেন্ট শাখা, ঢাকা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ