,

কুটুমবাড়িতে অভিযান: ৩ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম প্রতিনিধি 

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও সংরক্ষণসহ নানা অনিয়মের কারণে চট্টগ্রাম নগরের চকবাজার এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সহায়তা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম কার্যালয়, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চকবাজার থানা পুলিশ।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চট্টগ্রাম কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম বলেন, রেস্তোরাঁটিতে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। কাচ্চি বিরিয়ানিতে ফ্রুট ড্রিংক পাউডার মিশিয়ে পরিবেশন, অসম্পূর্ণ লেবেলিং, কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে খোলা অবস্থায় ফ্রিজে সংরক্ষণসহ একাধিক অসঙ্গতি পাওয়া গেছে।

তিনি আরও জানান, এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ