বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করলেন জ্যাকবসন

পথে প্রান্তরে ডেস্ক 

বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে অনুষ্ঠিতব্য ৭ দিনব্যাপী যৌথ মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম ট্রেসি অ্যান জ্যাকবসন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন SMEE (Subject Matter Expertise Exchange) সাইট ঘুরে দেখেন এবং Search & Rescue Maritime and Flood OperationCrew Resource Management কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরে দুই দেশের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হক-এর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে পরিবহন বিমান অংশ নিচ্ছে। এতে অংশগ্রহণ করছে বাংলাদেশ বিমান বাহিনীর ১৫০ জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য। মহড়াটি চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ