বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে দিনের আলোয় প্রাইভেটকারে গরু চুরি

চট্টগ্রাম প্রতিনিধি 

চট্টগ্রামের মিরসরাইয়ে দিনের আলোয় প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে বাড়ির পাশে গরু বেঁধে রেখে মৃদুল নন্দী কাজে যান। দুপুরে ফিরে এসে দেখেন গরুটি নেই। আশেপাশে খোঁজাখুঁজি করলে কোনো তথ্য পাওয়া যায়নি।

ভুক্তভোগী মৃদুল নন্দী জানান, সকালে গরুটি ছিল। দুপুর ১২টার দিকে গেলে গরু ছিল, কিন্তু দুপুর ২টার দিকে গেলে আর ছিল না। এক স্কুলছাত্র তাকে জানিয়েছে—এক জনকে প্রাইভেটকারে গরু তুলতে দেখেছে। জিজ্ঞেস করলে ওই ব্যক্তি বলেছিল গরু ক্রয় করছে। পরে বিষয়টি জানানোর পর মৃদুল দৌড়ে গিয়ে দেখেন গাভীটি নেই, বাছুরটি লটকে আছে। গরুটির মূল্য প্রায় এক লাখ টাকা বলে তিনি জানান এবং এই ক্ষতির ফলে তিনি বড় সমস্যা হয়ে পড়েছেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. আবদুল হালিম ঘটনাটি নিশ্চিত করে বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ