,

সিএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (উত্তর-দক্ষিণ) ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের একজন যুবলীগ নেতা বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই ২০২৫ তারিখ রাত ৯টা ৩০ মিনিটে আকবরশাহ থানাধীন মক্কা হোটেল অ্যান্ড বিরানী হাউজের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি-উত্তরের উপ-পুলিশ কমিশনার (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান প্রাং-এর দিকনির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মিজানুর রহমানের নেতৃত্বে টিম-০৪-এর এসআই (নিরস্ত্র) সুমন দে ও তার সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—
১। মো. আবু মুছা (৪৯),
২। মো. মোশারফ হোসেন (৩৯) এবং
৩। মাসুদ রানা (৩৩)।

তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, গ্রেফতারকৃত মো. আবু মুছা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন ০১ নম্বর বাগান বাজার ইউনিয়ন পরিষদ যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত বলেও জানা গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ