,

সেপটিক ট্যাংকে লুকিয়েও রক্ষা পাননি তথাকথিত ছাত্রলীগ নেতা

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের এমইএস কলেজের ছাত্রলীগ নেতা পরিচয়ধারী এক যুবককে সেপটিক ট্যাংকে লুকিয়েও গ্রেফতার হওয়া থেকে রক্ষা পাওয়া গেল না। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নগরীর পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় এলাকার একটি ভবনের সেপটিক ট্যাংকের ভেতর থেকে তাকে আটক করে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ওইদিন দুপুরে জিইসি মোড় এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া খেয়ে মেডিকেল সেন্টারের পাশে একটি ভবনের ছাদে উঠে আশ্রয় নেন বিজয়। পরে সেখান থেকে ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে পড়েন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে সেখান থেকেই গ্রেফতার করে।

এ সময় ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রয়েছেন বিজয়। তার বুক থেকে শরীরের ওপরের অংশ দৃশ্যমান, এবং এক পুলিশ সদস্য তাকে “আস আস” বলে ডাকছেন।

তবে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, “বিজয় নামে কোনো ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়ে আমার জানা নেই।”

জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তি এমইএস কলেজে ছাত্রলীগ নেতা পরিচয়ে চলাফেরা করলেও তিনি সংগঠনের কোনো পদে ছিলেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ