রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি 

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া অংশে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এতে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি যাত্রীবাহী ট্রেন স্টেশনে আটকা পড়ে।

ঘটনাটি ঘটে বুধবার (১২ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায়। স্টেশন কর্তৃপক্ষ জানায়, রেললাইনের ওপর আগুন লাগার কারণে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে চট্টগ্রামগামী একাধিক ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ থাকে।

পরে খবর পেয়ে পুলিশ ও রেলওয়ের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, “দুর্বৃত্তরা রেললাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগিয়ে পালিয়ে যায়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।”

বর্তমানে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ