বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চোর সন্দেহে যুবককে আটকে কুকুর লেলিয়ে নির্যাতন, ভিডিও ভাইরাল

পথে প্রান্তরে ডেস্ক 

কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চোর সন্দেহে এক যুবককে আটক করে দুটি কুকুর লেলিয়ে দিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ৩০ ও ১৫ সেকেন্ডের দুটি ভিডিও ভাইরাল হয়। এতে জড়িতদের গ্রেফতারের দাবিসহ সমালোচনার ঝড় ওঠে।

নির্যাতনের শিকার জয় চন্দ্র সরকার (২৬), ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শীতলপাড়া গ্রামের বিষ্ণু নমের ছেলে।

এদিকে বিষয়টি জানার পর জড়িতদের আটক করতে অভিযানে নামে র‌্যাব-১১ কুমিল্লার একটি দল।

রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় র‌্যাব জানায়, এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করবেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম।

তবে র‌্যাবের পক্ষ থেকে আটক ৩ জনের পরিচয় জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ