,

বিজিবির অভিযানে ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক

নিজস্ব সংবাদদাতা:

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ১ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ এক এফডিএমএন সদস্যকে আটক করেছে বিজিবি।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রেজুখাল চেকপোস্টের একটি তল্লাশি দল সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সিএনজির যাত্রী এনায়েত উল্লাহ (এফডিএমএন সদস্য), পিতা মৃত আব্দুর জব্বার, বালুখালী এফডিএমএন ক্যাম্প-০৮, ব্লক নং বি/৪৮—এর পায়ে কালোটেপে মোড়ানো একটি প্যাকেট থেকে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পাচারে ব্যবহৃত একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, আটককৃত এনায়েত উল্লাহকে ইয়াবা ও জব্দকৃত মালামালসহ প্রচলিত আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “দায়িত্বপূর্ণ এলাকায় জনসাধারণের শান্তি ও স্বস্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ