শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে ৯০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিজিবি

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর সদস্যরা এক অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে। রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে অভিযান চালানো হয়।

অভিযানে মো. বেলাল (পিতা: শামসুল আলম, গ্রাম: ডেইলপাড়া, পোস্ট: ইনানী, থানা: উখিয়া, জেলা: কক্সবাজার) নামের ব্যক্তিকে সিএনজি থেকে তল্লাশি করে তার প্যান্টের বাম পকেট থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি মোবাইলফোনও জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিকে জব্দকৃত ইয়াবা ও মোবাইলসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান চলমান থাকবে এবং জননিরাপত্তা বজায় রাখতে এই ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ