,

খাগড়াছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে সেনা রিজিয়ন কমান্ডার

খাগড়াছড়ি প্রতিনিধি

সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্ণেল খাদেমুল ইসলাম ও ২০৩ পদাতিক ব্রিগেড মেজর কাজী মোস্তফা আরেফিন।

বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১১টায় তিনি পূজা মণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন এবং লক্ষ্মীনারায়ণ মন্দির কমিটিকে উপহার সামগ্রী প্রদান করেন। তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজা-উৎসব সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক।”

মন্দিরে উপস্থিত ছিলেন শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল দেব, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার, মন্দির পূজা কমিটির সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দে ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী জনগণ।

স্থানীয়রা ব্রিগেডিয়ার কমান্ডারের এই সফরকে শুভ উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, প্রশাসনের উপস্থিতি উৎসবের সময় নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ