সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে সপ্তম শ্রেণির ছাত্র সোহেল হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানিকছড়ির সপ্তম শ্রেণির ছাত্র মোঃ সোহেলকে সন্ত্রাসীদের হাতে অপহরণ ও হত্যার ঘটনায় আজ (২৪ জুলাই) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে নিহত সোহেলের মা উপস্থিত থেকে কান্নাজড়িত কণ্ঠে তাঁর একমাত্র সন্তানের হত্যার বিচার দাবি করেন।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) মহাসচিব ও সাবেক মেয়র মোঃ আলমগীর কবির, খাগড়াছড়ি জেলা পিসিএনপির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মোকতাদের এবং মহিলা পরিষদের জেলা সভাপতি হাসিনা আক্তার।

বক্তারা প্রশাসনকে ধন্যবাদ জানান, কারণ ইতোমধ্যেই সোহেল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সমাবেশে মানিকছড়ি ও খাগড়াছড়ি সদর থেকে আগত পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠী অংশগ্রহণ করে এবং সোহেল হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। বক্তারা জানান, পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এ ধরনের বর্বর ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

সাধারণ মানুষের উপস্থিতি ও প্রতিবাদে খাগড়াছড়ি শহর জুড়ে শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ