অনলাইন ডেস্ক:
গত শনিবার (২৩ আগষ্ট) সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা পিসিএনপি’র (পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ) অভিষেক-২০২৫ অনুষ্ঠিত হয়। একইদিন দুপুর ১টায় খাগড়াছড়ি জেলা পিসিসিপি’র (পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ) আলোচনা সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর কেন্দ্রীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, মহাসচিবসহ ঢাকা, খাগড়াছড়ি ও রাঙামাটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পিসিএনপি ও এর অঙ্গসংগঠন—ছাত্র পরিষদ এবং মহিলা পরিষদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।
সংগঠনের মহাসচিব মোঃ আলমগীর কবির এ তথ্য জানিয়েছেন।








