সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিন্দুকছড়ি সেনা জোনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে নানামুখী সহায়তা

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

পাহাড়ে সেনাবাহিনী শুধু আইন-শৃঙ্খলা রক্ষায় নয়, মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডেও উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এরই অংশ হিসেবে বুধবার (১৩ আগস্ট) খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত হতদরিদ্র মানুষের মাঝে নানামুখী সহায়তা প্রদান করা হয়।

সহায়তার মধ্যে ছিল—হতদরিদ্র নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য ঢেউটিন, অসুস্থ রোগীর চিকিৎসা এবং শিক্ষাখাতে ব্যয়ভার বহনে অক্ষমদের জন্য নগদ অর্থ সহায়তা, স্থানীয় ক্লাবগুলোর জন্য ফুটবল, এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুলব্যাগ ও স্টেশনারি সামগ্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী। এ সময় জোনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় মানুষের পাশে আছে। শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রেখে একে অপরের সহযোগী হয়ে এগিয়ে যেতে হবে।” তিনি উন্নয়ন ও সামাজিক সহাবস্থান নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়দের মতে, সিন্দুকছড়ি জোনের এই উদ্যোগ শুধু মানবিক সহায়তাই নয়, পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ