সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

লক্ষ্মীপুর চররুহিতা ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির শুভ সূচনা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে।

নবনির্বাচিত নেতৃবৃন্দরা শনিবার (২ আগষ্ট) লক্ষ্মীপুরের মাটি ও মানুষের নেতা ও বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর জেলা বিএনপি’র আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা বিএনপি’র সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি ও সাবেক জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এই সময় নেতৃবৃন্দ চররুহিতা ইউনিয়নে গণতান্ত্রিক উপায়ে সম্পন্ন হওয়া নির্বাচনকে সাধুবাদ জানান এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চররুহিতা ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ইউনিয়নের মানুষের পাশে থেকে রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি নূর হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (সবুজ), সাংগঠনিক সম্পাদক কামরুল রহিম মানিক, ডা. আবু তাহের ভূঁইয়া, বদরুল ইসলাম শ্যামল, সফি মাহমুদ (নিঝ), সোহাগ চৌধুরী, মো. ফারুক, মো. মুরাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নবনির্বাচিত কমিটির এই উদ্যোগকে স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিবাচকভাবে মূল্যায়ন করেন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ