,

কাপ্তাই বাঁধের জলকপাট ১১ দিন পর তৃতীয়বারের মতো বন্ধ

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

রাঙামাটির কাপ্তাই বাঁধের জলকপাটগুলো খোলার ১১ দিন পর তৃতীয়বারের মতো বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপরের সিদ্ধান্ত অনুযায়ী ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, ওইদিন সকাল ৮টা পর্যন্ত কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল ১০৮.২২ ফুট মীন সি-লেভেল (এমএসএল)। পানি বিপদসীমার নিচে থাকায় কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে বা জলকপাট একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে।

চলতি বছরের ৬ আগস্ট প্রথমবার কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে খোলা হয়েছিল। সর্বশেষ ৮ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় তৃতীয়বারের মতো ৬ ইঞ্চি করে জলকপাট খোলা হয়। এরপর লেকের পানির উচ্চতা ক্রমশ বাড়তে থাকায় তীরবর্তী অঞ্চল ডুবে যায়। ফলে পানি ছাড়ার পরিমাণ সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত বাড়ানো হয়েছিল। উল্লেখ্য, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

সূত্র মতে, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন পুরোদমে চলছে। এসব ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৩ হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই থেকে দৈনিক সর্বমোট ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে সঞ্চালিত হয়। পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে পাঁচটি ইউনিট একযোগে চালু রয়েছে, যেখানে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ