শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কাপ্তাই বাঁধে জলকপাট ফের বন্ধ

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

বৃষ্টিপাত কমে আসায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক অবস্থায় ফিরেছে। ফলে তিন দিনের মাথায় দ্বিতীয়বারের মতো কাপ্তাই বাঁধের সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি জানান, ভারী বৃষ্টিপাত না থাকায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.১৫ ফুট মিন সি লেভেল (এমএসএল)

এর আগে গত বুধবার (২০ আগস্ট) পানির উচ্চতা বেড়ে ১০৮.৩৫ এমএসএল-এ পৌঁছালে রাত ৮টার দিকে বাঁধের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। তখন প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হয়।

এরও আগে গত ৪ আগস্ট মধ্যরাতে প্রথমবার জরুরি ভিত্তিতে বাঁধের ১৬টি জলকপাট খোলা হয়েছিল। তখন কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.৫৫ এমএসএল অতিক্রম করলে স্পিলওয়ে দিয়ে অতিরিক্ত পানি ছাড়া হয়। বাঁধের সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা মাত্র ১০৯ এমএসএল হওয়ায় পানির চাপ সামলাতে ধাপে ধাপে জলকপাট খোলা হয়েছিল।

ভারী বর্ষণের কারণে হ্রদতীরবর্তী মানুষের দুর্ভোগ বেড়ে গেলেও পানি বৃদ্ধির ফলে বিদ্যুৎ উৎপাদনে গতি এসেছে। বর্তমানে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে এবং প্রতিটি টারবাইনের মাধ্যমে সর্বোচ্চ ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। একই সঙ্গে সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ