,

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছে, ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল 

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে টানা ভারি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। এ অবস্থায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট ৩ ফুট করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯০ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন করা হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২২২ মেগাওয়াট।

পানি বৃদ্ধির কারণে জেলার ৮টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ডুবে গেছে ফসলের মাঠ। নিরাপত্তার স্বার্থে বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, সোমবার থেকে ধাপে ধাপে জলকপাট খোলা হয়। মঙ্গলবার রাতে পানির স্তর ১০৮.৮৯ এমএসএল-এ পৌঁছালে গেট সাড়ে তিন ফুট পর্যন্ত খোলা হয়। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় গেট তিন ফুট উচ্চতায় রাখা হয়। বাঁধের ধারণক্ষমতা ১০৯ এমএসএল।

তিনি বলেন, “বর্তমানে হ্রদের ইনফ্লো ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে জলকপাট আরও খোলা হবে। তবে তিন ফুটের বেশি খুলতে না হয়, সে লক্ষ্যেই কাজ চলছে।”

উপজেলা প্রশাসন জানিয়েছে, পানিবন্দী মানুষের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ