সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কাপ্তাই হ্রদে নৌকা ডুবিতে মা-ছেলে সহ ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

রাঙ্গামাটির লংগদুর গাঁথাছড়া এলাকায় কাপ্তাই হ্রদে নৌকা ডুবির ঘটনায় মা-ছেলে সহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে এক নারী ও দুই শিশু পানিতে তলিয়ে গিয়ে মারা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাঁথাছড়া এলাকার আছির উদ্দীন তার স্ত্রী, সন্তান এবং ছোট ভাইয়ের স্ত্রী-সন্তানকে নিয়ে গুলশাখালীতে বেড়াতে যান। ফেরার পথে রাতে তাদের বহনকারী ইঞ্জিনচালিত নৌকাটি ঝড়ে উল্টে যায়। নৌকাটিতে মোট ৫ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে দুই শিশু সহ ৩ জন পানিতে তলিয়ে যান। অপর দুইজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটি থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। বুধবার সকালে ডুবুরিরা একজন নারী ও একটি শিশুর মরদেহ উদ্ধার করেন। এর আগে স্থানীয়রা আরও একজনের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন—শিরিনা ওরফে সালমা বেগম (৪০), রানা (৭) ও মাসুম (৫)।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ ওয়াহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ