স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৫ নভেম্বর) সকালে দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মদ ফরহাদ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তারা হাসপাতালের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং বেশ কিছু অনিয়ম তাদের চোখে পড়ে বলে জানান।
এছাড়া, দুদকের প্রতিনিধি দল উপজেলার আইমাছড়া পরিবার কল্যাণ কেন্দ্রে হঠাৎ পরিদর্শনে যায়। সেখানে গিয়ে তারা কেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় পান। ওই সময়ে কেউ উপস্থিত ছিলেন না বলে দুদক কর্মকর্তারা জানান।
দুদক সূত্রে জানা গেছে, সরকারি সেবা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।








