বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙামাটিতে কফি ও কাজুবাদাম চাষ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল

পার্বত্যাঞ্চলের পাহাড়ের ঢালু জমিতে কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের নিয়ে রাঙ্গামাটিতে দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাঙ্গামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কনফারেন্স হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন এবং বরকল উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম।

প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, কফি ও কাজুবাদাম পার্বত্য এলাকার জন্য অত্যন্ত সম্ভাবনাময় ফসল। আগামী দিনে পার্বত্যাঞ্চলের কৃষি ও কৃষকের আর্থসামাজিক উন্নয়নে এই দুটি ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাহাড়ের পরিত্যক্ত জমি কাজে লাগিয়ে চাষের প্রসার ঘটাতে হবে। কফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

কর্মশালায় রাঙ্গামাটি সদর, নানিয়ারচর, কাপ্তাই, কাউখালী উপজেলা এবং কৃষি তথ্য সার্ভিসসহ জেলার ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ