নিজস্ব সংবাদদাতা, রাঙামাটি:
রাঙামাটির জুরাছড়ি উপজেলার বগাখালী সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার বিকেলে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই যুবককে আটক করে বিজিবি সদস্যরা। আটককৃত যুবকের কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।








