স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা মাষ্টারপাড়া নদীর ঘাট থেকে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে মারিশ্যা জোনের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, হাবিলদার আমানউল্লাহর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৭০ ঘনফুট গর্জন কাঠ ও ১৩৫ ঘনফুট পিঠালি কাঠসহ মোট ২০৫ ঘনফুট গোল কাঠ জব্দ করে। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭ হাজার টাকা।
মারিশ্যা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।









