শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটিতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

রাঙ্গামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় ব্যাপকভাবে পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. দিদারুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এবং অভিযুক্ত আহমদ মিয়ার পুত্র মো. দিদারুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্তের বাড়ি কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকায়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম এবং কাউখালী থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর রাঙ্গামাটি কার্যালয়ের সহকারী পরিচালক মুমিনুল ইসলাম জানান, “পাহাড় কেটে পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসকারীর বিরুদ্ধে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ