,

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্রসহ চাঁদাবাজ আটক

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

রাঙ্গামাটির হাজাছড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ অন্তর চাকমা (৩০) নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালানো হয়। নিরাপত্তা সূত্রে জানা গেছে, আটক অন্তর চাকমা জেএসএস-এর সশস্ত্র চাঁদাবাজ দলের সক্রিয় সদস্য।

অভিযানের সময় সেনা সদস্যদের লক্ষ্য করে সে চাপাতি দিয়ে হামলার চেষ্টা চালায়। তবে সেনা সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সতর্কতামূলক গুলি ছুঁড়লে তা তার কনুইয়ে লাগে এবং তিনি হালকা আহত হন।

পরে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ধারালো চাপাতি, একটি রামদা এবং চাঁদা আদায়ের রশিদসহ গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে। আটক সন্ত্রাসীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ