স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত রাষ্ট্র গঠনের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে সদ্য ঘোষিত রাঙ্গামাটি-২৯৯ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি বাজারে আগত নারী-পুরুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি আব্দুল কাদের, রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির প্রচার সম্পাদক শামীম মোস্তফা, সহদপ্তর সম্পাদক নাসির খান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন এবং সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাসার আজম।
এছাড়াও নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ কার্যক্রমে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এলাকাবাসী জানান, বিএনপির এই উদ্যোগ দেশের রাজনৈতিক পরিবর্তন ও উন্নয়নে নতুন আশার সঞ্চার করেছে।








