রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙ্গামাটির জীবতলিতে স্কুলে হাতির তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

রাঙ্গামাটি সদর উপজেলার জীবতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্য হাতির তাণ্ডবের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসী জানান, শনিবার গভীর রাতে বন্য হাতির একটি দল খাদ্যের সন্ধানে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে। তারা ভবনের ভেতরে ঢুকে ক্লাসরুম ও আশপাশে ব্যাপক ভাঙচুর চালায়।

জীবতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদত্ত কার্বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাম্প্রতিক সময়ে এলাকায় হাতির আক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর আগে বসতবাড়ি ও কৃষিজমিতেও একাধিকবার হাতির তাণ্ডব চালানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেবিলা দেওয়ান জানান, হাতির দল বিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এতে ক্লাসরুম ও ভবনের কাঠামোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, পাহাড়ি এলাকায় বনভূমি ও খাদ্যের সংকটের কারণে প্রায়ই হাতির পাল বসতি ও জনপদে নেমে আসছে। এতে শিক্ষা প্রতিষ্ঠানসহ জনপদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

সম্প্রতি অতিবর্ষণের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় হ্রদবেষ্টিত নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। এতে ন্যাশনাল পার্কসহ বেশ কিছু এলাকায় হাতির খাদ্যসংকট দেখা দিয়েছে। ফলে খাদ্যের সন্ধানে হাতির পাল লোকালয়ে হানা দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ